মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের নেতা পোপ লিও চতুর্দশ-এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। শান্তির আহ্বান জানানোর পরই পোপকে লক্ষ্য করে এই সমালোচনা করেন তিনি।
ট্রাম্প অভিযোগ করেন, পোপ নাকি পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ ইরানকে সমর্থন করছেন—যা বিশ্লেষকদের মতে ভিত্তিহীন। কারণ, পোপ লিও চতুর্দশ বরং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের বিরোধিতা করে শান্তির পক্ষে অবস্থান নিয়েছেন।
বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত পরিস্থিতিতে পোপের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ক্যাথলিক, সেখানে এই বিষয়টি রাজনৈতিকভাবেও গুরুত্ব পাচ্ছে।
