আজকের খবর
ads
জেলা

পবিত্র রমজানে কুমিল্লায় বাজার তদারকিতে জেলা প্রশাসনের অভিযান

লেখকঃ আব্দুর রহমান সাঈফ
অনলাইন ডেস্ক
পবিত্র রমজানে কুমিল্লায় বাজার তদারকিতে জেলা প্রশাসনের অভিযান
ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলা প্রশাসন-পবিত্র মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয়-স্থিতিশীল রাখতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করেছে। প্রথম রোজার দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরীর রাজগঞ্জ ও চকবাজারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন পণ্যের খুচরা ও পাইকারি মূল্য যাচাই করেন এবং ব্যবসায়ীদের ক্রয় রসিদ পরীক্ষা করেন। বাজারে সরবরাহ পরিস্থিতি, মজুত অবস্থা ও বিক্রয়মূল্যের তালিকা খতিয়ে দেখা হয়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাজারে মূল্যবৃদ্ধির কারণও জানার চেষ্টা করেন তিনি।

জেলা প্রশাসক জানান, রমজানকে কেন্দ্র করে যেন কোনো অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম না বাড়াতে পারে, সে লক্ষ্যে জেলা প্রশাসনের বাজার নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। বাজার স্থিতিশীল রাখতে নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অভিযান চলাকালে দেখা যায়, শাকসবজি ও কাঁচাবাজারের কয়েকটি পণ্যের দামে ঊর্ধ্বগতি রয়েছে। বিশেষ করে লেবু, শসাসহ কিছু মৌসুমি পণ্যের মূল্য তুলনামূলক বেশি রাখা হয়েছে। পাশাপাশি গরুর মাংস ও ব্রয়লার মুরগির দামও নির্ধারিত সীমার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং যৌক্তিক দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রশাসনের এই তদারকি কার্যক্রম রমজানজুড়ে অব্যাহত থাকবে।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

সর্বশেষ

তাড়াহুড়ো নয়”—রমজানে বিশেষ বার্তা দিলেন আজহারী

ধর্ম ও জীবন

তাড়াহুড়ো নয়”—রমজানে বিশেষ বার্তা দিলেন আজহারী
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

জাতীয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির

রাজনীতি

রমজানে নিত্যপণ্যে ঘাটতি নেই, বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং জোরদার

কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার - কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন 

সারাদেশ

এলিয়েন–ইউএফও রহস্য উন্মোচনে ট্রাম্পের ঘোষণা, প্রকাশ পেতে পারে গোপন নথি

আন্তর্জাতিক

এলিয়েন–ইউএফও রহস্য উন্মোচনে ট্রাম্পের ঘোষণা, প্রকাশ পেতে পারে গোপন নথি
প্রতিমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে পিরোজপুরে আহম্মদ সোহেল মনজুর

ভোক্তা অধিকারের অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

সারাদেশ

ভোক্তা অধিকারের অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
আন্দোলনের নামে নৈরাজ্য বরদাশত নয়: কঠোর হুঁশিয়ারি র‍্যাব ডিজির

রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন, নতুন প্রজ্ঞাপন জারি

নিবন্ধন ছাড়া স্কুল পরিচালনা নয়: কড়াকড়ি বার্তা শিক্ষামন্ত্রীর

চাঁদাবাজির বিরুদ্ধে হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী

চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে : অর্থমন্ত্রী খসরু

এবার বাংলাদেশের আকাশে ভারতের স্পাইসজেটকে নিষেধাজ্ঞা

সারাদেশ

এবার বাংলাদেশের আকাশে ভারতের স্পাইসজেটকে নিষেধাজ্ঞা
শহিদ দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সারাদেশ

শহিদ দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

জেলা

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

দুই সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ

চাঁদপুর-২: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

রুমা উপজেলায় মেডিকেল ক্যাম্প পরিচালনা — ৯ বিজিবি'র মানবিক উদ্যোগ

হবিগঞ্জে পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের ব্যতিক্রম উদ্যোগ: শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংলাপ

মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

রায়পুরায় চাকরিচ্যুত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা।

ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রায় যমুনা সেতুর পশ্চিমে ১০ কিলোমিটার যানজট

‎পিরোজপুরে কচা নদীর তীরে বিশ্ব নদী দিবস উদযাপন

সুদের টাকা না পেয়ে ব্যবসায়ীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ।

যমুনায় অবৈধ বালু তোলায় বিদ্যুৎ টাওয়ারসহ জনপদ হুমকিতে

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪০ মিনিট আটকে থাকার পর পদ্মা সেতুর টোল প্লাজায় পৌঁছানো সম্ভব হয়েছে

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা